প্রকাশিত: October 3, 2026
কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক কন্যাশিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান সোহেল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল উপজেলার ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
শিশুটির অভিভাবক বলেন, আমি উপজেলার একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাই। সকালে আমার মেয়ে গাড়ির গ্যারেজ সংলগ্ন অভিযুক্ত সোহেলের মুদি দোকানে গেলে সোহেল আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এতে শিশুটির গোপনাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমার মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি।
একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে। তার এই বিকৃত মানসিকতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।