নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেল ও ব্যানার উদ্ধার

প্রকাশিত: October 4, 2026

  • শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর আন্দারুল এলাকা থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নেতার বাড়ির সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। 

এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। এর আগে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়
‎
‎পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা নুরুল নবী হৃদয়ের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি রেক এর উপরে বিস্কুটের কার্টুনের ভেতর থেকে ১০টি ককটেল ও ২টি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
‎
‎অপরদিকে, স্থানীয়দের দাবি শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে পৌনে দুইটার দিকে একটি প্রাইভেট কার যোগে স্থানীয় শাহজালাল নামের এক ব্যাক্তি পরিকল্পিতভাবে ককটেলগুলো ছাত্রলীগ নেতার বাড়ির সামনে রেখে যায়। এর ১৫ মিনিট পরেই পুলিশ এসে বাড়টি ঘিরে ফেলে এবং বাড়ি সার্চ করে কিছু না পেয়ে, বাড়ির বাহিরে থেকে ককটেলগুলো উদ্ধার করে।

‎এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে একটি বিস্কুটের কার্টুন থেকে ১০টি তাজা ককটেল ও দুইটি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন