মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রকাশিত: October 7, 2026
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১০ জন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে ১৬ জন মাদকসেবী, ৪৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী, ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার সাত আসামি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের তিন সদস্যসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার অভিযানে চারজন মাদকসেবী, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য আইনে একজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অভিযানে আটজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার অভিযানে ৯ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার পাঁচ আসামি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের তিন সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের তিন সদস্য, নিয়মিত মামলার একজন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।