খুলনায় বিএনপি নেতাকে গুলি

প্রকাশিত: June 3, 2026

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শাহিনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট-২ এর ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত শাহিনুর শেখ রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে এবং ২ নম্বর তালতলা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তালতলা এলাকায় বিনয় মেম্বারের বাড়ির সামনে বেটার চায়ের দোকানে বসে ছিলেন শাহিনুর।

এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয় এবং অপরটি মাথার কপালের পাশ ঘেঁষে আঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ns coll

  • শেয়ার করুন