খুলনায় বিএনপির মিডিয়া মিডিয়া সেল সদস্য পরিচয়পত্রধারী বিপুল ইয়াবাসহ আটক

প্রকাশিত: August 8, 2026

  • শেয়ার করুন
খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র‍্যাব-৬ সদর কোম্পানি জানায়, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আয়শা।
এদেরমধ্যে নাসির উদ্দীন সেন্টুর কাছ থেকে খুলনা জেলা বিএনপির মিডিয়াসেলের পরিচয় পত্র পাওয়া গেছে। এছাড়াও একটি পত্রিকার পরিচয়পত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ।

  • শেয়ার করুন