প্রকাশিত: October 14, 2026
পুলিশ সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মীবেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আদালত প্রাঙ্গণে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হয়ে তারা বুধবার আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন। যেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছি।