নিরাপত্তা ছাড়াই জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: August 14, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে পুরোনো এলএনজি ট্যাংকার কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরও ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি, মালিকপক্ষের গাফিলতি এবং সঠিক নিয়ম না মানার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

  • শেয়ার করুন