ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
প্রকাশিত: September 13, 2026
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১০১ ও ২০৮৭ পয়েন্টে রয়েছে।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সায়হাম কটন ও সেনা ইন্স্যুরেন্স।
এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ১৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।