প্রকাশিত: August 15, 2026
সারাদেশে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এরই অংশ হিসেবে বাগেরহাট জেলার মোংলা থানা পুলিশের অভিযানে আ’লীগ নেতা মো:মজনু গাজী(৫৪) কে গ্রেফতার করা হয়েছে। মজনু গাজী মোংলা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর। আওয়ামী লীগ সরকার আমলে মোংলা এলাকায় চাঁদাবাজি, জমি ও ঘরে দখল, সরকারি সম্পত্তি অবৈধ দখল, অবৈধ অস্ত্র বহনের হোতা ছিলেন মজনু গাজী। তিনি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান। মজনু গাজী মোংলার সিগনাল টাওয়ার ০৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হক গাজীর ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, নাশকতা সৃষ্টির চেষ্টাকারী কাউকে ছাড় দেয়া হবে না। জনগনের জানমাল নিরপত্তায় পুলিশ নিয়মিত নজরদারি করছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের বিষয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।