চিত্রনায়িকা মারজান জেনিফা মা হয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান।
মা হওয়ার সুখবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জেনিফা জানান, ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করার পর স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সন্তান জন্মের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময়ের প্রসবযন্ত্রণা, ভয়, দুশ্চিন্তা ও অশ্রুর পর সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে বুকে জড়িয়ে ধরার মুহূর্তে আগের সব কষ্ট সার্থক মনে হয়েছে।
একজন মা হিসেবে নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বসিত জেনিফা বলেন, “আজ আমি শুধু একজন নারী নই, আমি একজন মা।” ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মাধ্যমে ২০১৬ সালে দর্শকদের নজরে আসেন মারজান জেনিফা।