প্রকাশিত: August 17, 2026
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলেই সাত নারীর মৃত্যু হয়। আহতদের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের চিকিৎসার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।