গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

প্রকাশিত: August 17, 2026

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মন্দির কর্মকর্তা শৈলেন্দ্র কুমারের বরাত দিয়ে জানা যায়, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর সেটির তার ছিঁড়ে পুণ্যার্থীদের ওপর পড়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে অনেকে পড়ে গেলে তাদের ওপর অন্যরা পড়ে যান।

ঘটনাস্থলেই সাত নারীর মৃত্যু হয়। আহতদের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের চিকিৎসার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

  • শেয়ার করুন