প্রকাশিত: August 19, 2026
ব্যাংকে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।
তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালোলাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক।
অভিনয়ের বাইরে নতুন পেশাকে নিজের জন্য নতুন একটি অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। নিয়মিত সিনেমায় কাজ না করায় অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার সুযোগ হিসেবেই ব্যাংকের চাকরিকে দেখছেন তিনি।
এ প্রসঙ্গে তমার ভাষ্য, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি।