সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ

প্রকাশিত: August 30, 2026

  • শেয়ার করুন

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরবের নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তার গাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।

 

তবে এ ঘটনায় অভিনেত্রীসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।

জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পর নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে যায়।

 

দুর্ঘটনায় তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২০৮১৫১। অন্যদিকে, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ম-১১২৭৯৩ বলে জানা গেছে।

  • হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পিকআপ ভ্যানটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
  • শেয়ার করুন