ঘুমের ঘোরে পিকআপ চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা, নিহত ১

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে টাইলস বোঝায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞতা নামা গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকের সামনে থাকা মো: ইসমাইল (২৫) নামের এক টাইলস মিস্ত্রি ঘটনাস্থলে মারা যায়। সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো: নুর ইসলামের পুত্র। সোমবার (৫ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফকিরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘুমের ঘোরে পিকআপটি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার।

‎হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে টাইলস বোঝায় পিকআপটি চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৮-৬০২০। সীতাকুণ্ড পৌরসভা এলাকা ফকিরহাট বাজার অতিক্রম করার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ চালক পালিয়ে গেলেও চালকের আসনের পাশে থাকা টাইলস মিস্ত্রি গাড়ির সামনের অংশের চাপে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিরি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ নুরুল আফসার বলেন,  পিকআপ চালালে ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলে একজন নিহত হয়। ঘটনার পরপর পিক আপ চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িতে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • শেয়ার করুন