নারায়ণগঞ্জে এক দিনেই ১৪১ অপরাধী গ্রেফতার

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম দিনব্যাপী  অভিযান চালায়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, সেবনকারী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন এবং অন্যান্য মামলার ১২ জন আসামি রয়েছে। থানাভিত্তিক অভিযানে ফতুল্লায় সর্বোচ্চ ৩৬ জন, সদরে ২৪, সোনারগাঁয়ে ২১, সিদ্ধিরগঞ্জে ২০, বন্দরে ১৯, আড়াইহাজারে ১১ এবং রূপগঞ্জে ১০ জনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: তারেক আল মেহেদী জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এই অভিযান চালানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন