প্রকাশিত: October 5, 2026
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ৬৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৮১ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, সোমবার ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
এর আগে গতকাল রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায় বিক্রি হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দাম কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।