রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকায় একটি ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে অবস্থিত এসকে টাওয়ারের ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম জানান, কিচেনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • শেয়ার করুন