সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশিত: October 6, 2026
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফরিদুল তালুকদার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
গ্রেপ্তার ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশিগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি কাফরুল থানার এসপি পাড়ায় বসবাস করতেন।