আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক।
এরপর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে হলুদের ক্ষেতে সুপ্রভাত মদকের মরদেহ আগুনে ঝলসানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে আমিনপুর থানার ওসি ফজলে এলাহী বলেন, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।