প্রকাশিত: October 7, 2026
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকায় রাকিবের সঙ্গে ডিমলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের মামুনের পরিচয় হয়। পরে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মামুন রাকিবকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
পরবর্তীতে রাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়ায় তার স্বজনেরা থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন রাকিবকে হত্যা ও ডিমলায় মরদেহ মাটিচাপা দেওয়ার কথা জানান। পরে ঢাকার পুলিশের একটি দল ডিমলায় এসে মামুনের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রাকিবের মরদেহ উদ্ধার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামুন রাকিবকে হত্যার পর কার্টনে মুড়িয়ে মরদেহ গুম করার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে নিয়ে এসে মাটির নিচে পুঁতে রাখেন।