সীতাকুণ্ডে মঞ্জুর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: October 7, 2026

  • শেয়ার করুন
চট্টগ্রাম: সীতাকুণ্ডে মো.মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান প্রকাশ রানা সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মো.হাসানের ছেলে।

সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সীতাকুণ্ড থানার মো.মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানা ঢাকার গুলশানে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে নদ্দা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • শেয়ার করুন