COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৭ নভেম্বর তুরস্ক যাচ্ছেন সাংবাদিক সোহাগ দেওয়ান

প্রকাশিত: October 26, 2026

  • শেয়ার করুন

খুলনা প্রতিদিন ডেস্ক:

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে আগামী ৭ নভেম্বর তুরস্ক যাচ্ছেন খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান।

তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সম্মেলনে আলোচনা হবে।

আন্তর্জাতিক এ সম্মেলনের গুরুত্বপূর্ণ তথ্য ও আলোচনা পাঠকদের সামনে তুলে ধরার প্রত্যাশা নিয়ে তুরস্ক সফর করবেন সোহাগ দেওয়ান।

  • শেয়ার করুন