বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: February 14, 2026

  • শেয়ার করুন

বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায়
আহত ওসমান সরদার (২৯) নামে এক যুবক মারা
গেছেন। তিনি নির্বাচনে স্বতন্ত্র (ঘোড়া প্রতীক)
প্রার্থীর সমর্থক ছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে ধানের শীষের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহত ওসমানকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিল।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় ওসমান গুরুতর আহত হয়েছিলেন এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ওসমান সরদারের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ns coll

  • শেয়ার করুন