সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: May 2, 2026

  • শেয়ার করুন

এক দিনের সফরে সিলেটে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ নানা দেশীয় পদ।

শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে এসব খাবার পরিবেশন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবুল হুসেন জানান, প্রধানমন্ত্রীর জন্য সাতকড়া দিয়ে গরুর মাংসসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে তিনি স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন। আমরা আশা করি তিনি আপ্যায়ন উপভোগ করেছেন।”

মধ্যাহ্নভোজের তালিকায় আরও ছিল শিং মাছ, টেংরা মাছ, বাইম মাছসহ বিভিন্ন দেশীয় আইটেম।

উল্লেখ্য, সিলেট অঞ্চলে অতিথি আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।রাস্তা দিয়ে গাড়ি চলছে, বাচ্চা বিড়াল মা বিড়াল ডাকাডাকি করছে, হঠাৎ একটা গাড়ি এসে থামল এবং সেখান থেকে একটা ব্যক্তি বের হল।। note: ব্যক্তিটির চেহারা বোঝা যাবে না।।
ns coll

  • শেয়ার করুন