কিশোরগঞ্জে ক্লাস চলাকালে খসে পড়ল চলন্ত ফ্যান!

প্রকাশিত: June 29, 2026

  • শেয়ার করুন

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তরাসহ খুলে পড়ে একটি বৈদ্যুতিক পাখা। তবে শ্রেণিকক্ষে শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় ফ্যানটি খসে পড়ায় বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। পাঠদান চলাকালে হঠাৎ করেই ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে ক্লাসরুম ত্যাগ করে।

বিষয়টি তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এলাকাবাসী জানান, স্কুলের জরাজীর্ণ বিভিন্ন শ্রেণিকক্ষে বেশ কয়েকটি ফ্যান এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
ns coll

  • শেয়ার করুন