প্রকাশিত: August 7, 2026
সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেওয়া বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান রণধীর জয়সওয়াল।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমি বলতে চাই, ওই সংবাদ সম্মেলনটি হওয়ার আগেই আমি এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানিয়েছি। একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা নেই। ভারত সরকার ওই মঞ্চ থেকে বলা কোনো কথাই সমর্থন করে না, বিশেষ করে বৈধভাবে গঠিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যা বলা হয়েছে, তা ভারত সরকার অনুমোদন করে না।