প্রকাশিত: August 8, 2026
সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছে। তবে নিকট ভবিষ্যতে বাজারে কিছুটা ঝুঁকি থাকতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৭ আগস্ট) এক নোটে এ তথ্য জানিয়েছে ইউবিএস।
বর্তমানে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,২৯৫ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। তবে গত জানুয়ারির শেষের দিকে রেকর্ড ৫,৫৯৪.৮২ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম ইতোমধ্যেই ২৩ শতাংশ কমেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘ সময়ের জন্য বেশি রাখবে—এমন প্রত্যাশায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ কমে যায়।