হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান

প্রকাশিত: August 10, 2026

  • শেয়ার করুন

শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’ প্রধান পরাগ জৈন।

একটি সূত্র জানায়, রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈন।

‘র’ প্রধানের ঢাকা সফরের বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। সফরে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

জানা গেছে, ঢাকায় সফরকালে ‘র’-এর প্রতিনিধি দলটি রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। এর আগে চীন সফর করেছেন পরাগ জৈন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এ সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

  • শেয়ার করুন