আরেক দফা বাড়লো তেলের দাম

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এতে দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ বাড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৭৩ ডলার বা ১.৯৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৪৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৯১ ডলার বা ২.৩৩ শতাংশ বেড়ে ৮৪.০৪ ডলারে পৌঁছায়। উভয় বেঞ্চমার্কই ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ দরে লেনদেন করছে।

  • শেয়ার করুন