প্রকাশিত: August 13, 2026
দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দুপুর ১টার নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
প্রধান বিরোধী দল জামায়াতের জোট থেকে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও সংখ্যাগরিষ্ঠ আসন থাকায় বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা।
উল্লেখ্য, সচিবালয়ে প্রথমবারের মতো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।