সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

প্রকাশিত: August 13, 2026

  • শেয়ার করুন

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী ও মঞ্চ নাটক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুনভাবে নিরূপণ করা হবে, তা স্পষ্ট নয়। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যেতে পারবে না। এ অবস্থায় প্রধানমন্ত্রীর দেশটিতে সফর একেবারেই অনুচিত হবে। দেশের জনগণও তা মেনে নেবে না।

 

  • শেয়ার করুন