রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি। বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।