রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
প্রকাশিত: August 16, 2026
শেয়ার করুন
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
প্রকাশিত:
বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ‘নির্বাচনী কর্তা’ হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। আর আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।