সিএনএনের খবর ‘ভুয়া’, সাংবাদিককে ‘চুপ’ থাকতে বললেন ট্রাম্প

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন

ইউএসএস আব্রাহাম লিংকন এয়ারক্রাফট ক্যারিয়ারে খাদ্য সংকট এবং জীবনযাত্রার মান অবনতির খবরকে সম্পূর্ণ ফেক নিউজ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধজাহাজটি ‘চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ’ করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) হোয়াইট হাউজে সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। ওই সাংবাদিক হরমুজ প্রণালিতে ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উদ্ধৃত করে প্রশ্ন তুলেছিলেন।

জবাবে ট্রাম্প জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত অ্যাডমিরালের কাছ থেকে পরোক্ষভাবে তথ্য পেয়েছেন। ওই সাবেক কর্মকর্তা তাকে জানিয়েছেন যে লিংকন জাহাজটি চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ ও সুন্দরভাবে যত্ন নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করা সেই সাবেক অ্যাডমিরালের সাথে কথোপকথনের সূত্র ধরে ট্রাম্প বলেন, লিংকন সেখানে বেশ কিছুদিন ধরে আছে, কিন্তু বছরের পর বছর ধরে আমাদের জাহাজ আরও অনেক বেশি সময় ধরে মোতায়েন রাখার অভিজ্ঞতা রয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য ব্যক্তিরাও ক্যারিয়ারটির সুসংগঠিত অবস্থার কথা নিশ্চিত করেছেন, যদিও সেই ব্যক্তিদের নাম তিনি প্রকাশ করেননি।

এ সময় সিএনএনের বিরুদ্ধে ‘ভুয়া সংবাদ পরিবেশনের’ অভিযোগ এনে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে ট্রাম্প সাংবাদিক হোমসকে ‘চুপ থাকতে’ বলেন।

গো ত্যাগ করে। কোনও বন্দরে বিরতি না নিয়ে এটি সমুদ্রে ২৫০ দিনেরও বেশি সময় ধরে টানা মোতায়েন রয়েছে, যা আধুনিক ইতিহাসে দীর্ঘতম বিরতিহীন মোতায়েনের নতুন রেকর্ড।

  • শেয়ার করুন