প্রকাশিত: August 19, 2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই এদেশে প্রধান সারির রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতে অবস্থান কোথায় হবে সেটি ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন নুরুল হক নুর।
ফেসবুক পোস্টে তিনি তিনি বলেন, আওয়ামী লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় জামায়াত রাজনীতি করতে পারবে? জামায়াতের মুর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?
প্রতিমন্ত্রী আরো বলেন, জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই এদেশের কোন মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।