কুমিল্লায় মাদকবিরোধী অভিযান, একরাতে গ্রেপ্তার ৮৪

প্রকাশিত: August 19, 2026

  • শেয়ার করুন

কুমিল্লা জেলার ১৮ থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় নারীসহ ৩ জেএমবি সদস্যের সাজা

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে।

 

পুলিশ সুপার বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে

  • শেয়ার করুন