বিএনপি নেতার ‘দাঁত ফেলে দিলেন’ আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: August 22, 2026

  • শেয়ার করুন

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় তার একটি দাঁত পড়ে গেছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

 

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বরের মুদি দোকানের সামনে পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শাহ আলম মাতুব্বরের অভিযোগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় বুধবার(১৯ আগস্ট) মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। ওই ঘটনায় তাকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় আঘাতে তার একটি দাঁত পড়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় শাহ আলম মাতুব্বরের ভাই সজিব হোসেন (৪৪) বাদী হয়ে সালথা থানায় মামলা করেছেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা (৪০), ইমরান মোল্যা (২৫), জিয়া মাতুব্বর (৪০), রাজিব মোল্যা (৩০), কাউসার মাতুব্বর (৩০) ও শাহিদ শেখ (৩৫)-কে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

 

বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা পিকআপের, অতঃপর…
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জিয়া মাতুব্বর নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

  • শেয়ার করুন