মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

প্রকাশিত: September 2, 2026

  • শেয়ার করুন

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির দাহাব-নুওয়াইবা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

 

দক্ষিণ এশীয় কালচারাল নেটওয়ার্কে যুক্ত হওয়া

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার বলেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং ঘটনাস্থলেই ১৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

 

 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ওষুধপত্র ও সরঞ্জাম সরবরাহ করার নির্দেশ দিয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসক দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন।

  • শেয়ার করুন