১২ বছর আগের একটি আইডি নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির : হামিম

প্রকাশিত: September 26, 2026

  • শেয়ার করুন
১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট নিয়ে ইসলামী ছাত্রশিবির গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

 

স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি স্ক্রিনশটও যুক্ত করেন হামিম। হামিমের প্রকাশ করা স্ক্রিনশটগুলোতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়। এর আগে একই ফেসবুক আইডির কয়েকটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব পোস্টে এই ছাত্রদল নেতা একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে লিখতেন বলে অনেকে উল্লেখ করেন।

 

নিজের অবস্থান ব্যাখ্যা করে দেওয়া পোস্টে হামিম বলেন, ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।

তিনি আরো লেখেন, একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেওয়া।

সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোট বোনের সঙ্গে দেওয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে। 

পোস্টের শেষে তিনি লেখেন, যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।

  • শেয়ার করুন