প্রকাশিত: October 4, 2026
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- লোকিয়া বেগম (২৫), মো. আলামিন (৩১), মো. শরীফ উদ্দিন (২৯), মো. রাব্বি ইসলাম (২৩), মো. আলামিন হোসেন (২২), কাঞ্চন (২২), মো. গিয়াস উদ্দিন (৩৫), মো. রাজিব (১৯), মো. আলমগীর (৩২), মো. মুরাদ (৩২), মো. রাকিবুল হাসান (২৭), মো. আব্দুল হাদী (২৬), মো. ইসমাইল হোসেন (৩৯), মো. সাব্বির (২২), বাপ্পী হাসান ইয়াসিন (২১), এস এম রাশেদুল ইসলাম রাশেদ (৩০), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম, ওমর ফারুক (৩০), মো. আল আমিন (৩৬), মোসা. জান্নাত (২৩), মো. শাহরিয়ার আলম তানভীর (২৫) ও মো. হৃদয় (২৩)।
গ্রেপ্তার অন্যরা হলেন- ফয়সাল (২০), মো. শাহিন আলম (৩২), আশিক (২০), আকাশ খন্দকার (৩২), মো. আব্দুর রহমান (৩৫), মো. শাহাজাদা (১৯), নব কিশোর (১৯), মো. মাজাহারুল ইসলাম (৩৯), মো. সুজন আলী (২৯), মো. সাব্বির হোসেন (২৫), মো. ফাহিম (২০), মো. রায়হান সরদার (২৪), মো. আব্দুল আজিজ (২৫), মো. শুভ পারভেজ (২৫), মো. রাকিব (২১), মো. সাব্বির (১৯), মো. মামুন (৩৪), মো. রুবেল (২৩) ও মো. শরীফ (২৬)।
এ ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আরজু হাসান (৩০), মো. ওসমান (২০), মো. মিন্টু (৪০), মো. রিফাত (২০), মো. আমির হোসেন (২৬), মো. রবিউর আউয়াল (২০), সাইদুল ইসলাম (৩০), মো. শিমুল (২১), মো. রমজান (৩২), মো. চঞ্চল (৪০), ফেরদৌস আহমেদ সাইমন (৩৮), ওমর (৩২), মোর্শেদ (২৫), মো. শাওন (২৫) ও মো. ফয়সাল খান (৩৪)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এই ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ১৭ জন ছাড়াও শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫ জন এবং হাতিরঝিল থানার ৭ জন রয়েছে। শনিবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।