দীপকের ভিডিও বার্তা প্রকাশ, যন্তর মন্তরের নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে

প্রকাশিত: October 10, 2026

  • শেয়ার করুন
সংকট যে আসন্ন, তা আগেই আঁচ করতে পেরেছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। দিল্লির মাটিতে পা রাখার আগেই যে তাকে আটক করা হতে পারে, সে বিষয়ে তার পরিষ্কার ধারণাও ছিল।

আর শীর্ষ নেতৃত্ব আটকের মুখে পড়লে আন্দোলনের নেতৃত্ব কে দেবেন, সেই পরিকল্পনাও তিনি আগেই করে রেখেছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে প্লেন থেকে নামামাত্রই পুলিশ অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানাকে আটক করে। তবে তার আগেই একটি পূর্ব রেকর্ড করা ভিডিও সিজেপির এক্স (টুইটার) হ্যান্ডলে প্রকাশ করা হয়।

ওই ভিডিওবার্তায় দীপকে ঘোষণা করেন, শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত থাকলে সিজেপির এই আন্দোলন ও বিক্ষোভের পরবর্তী নেতৃত্ব দেবেন দলের অর্গানাইজেশন ইন-চার্জ অজিঙ্কা শিন্ডে।

 

ভিডিওতে দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার মানে হলো—আমি, সৌরভ দাস এবং আশুতোষ রানা গ্রেপ্তার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্কা এই প্রতিবাদ ও সিজেপি আন্দোলনকে নেতৃত্ব দেবে। দয়া করে সবাই তাকে অনুসরণ করবেন।’

কে এই অজিঙ্কা শিন্ডে?
মহারাষ্ট্রের আলিব্যাগ নামক উপকূলীয় শহরের বাসিন্দা অজিঙ্কা শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দীপকের একজন ঘনিষ্ট সহচর হিসেবে কাজ করছেন।

এর আগে তিনি আম আদমি পার্টি (আপ)-এর মহারাষ্ট্র টিমের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে গোয়াতে প্রথম অভিজিৎ দীপকের সঙ্গে তার পরিচয় হয়। 

অজিত শিন্ডে তার কর্পোরেট চাকরি ছেড়ে পুরোদমে ‘আপ’-এর জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আম আদমি পার্টিতে যোগদানের পর তিনি এক বছর গোয়া বিধানসভা নির্বাচনে সময় দেন।

যদিও সেই নির্বাচনে দলটি কোনো আসন জিততে পারেনি, তবুও অজিঙ্কা দলটির প্রতি অবিচল থেকে পরবর্তীতে ‘আপ’-এর মহারাষ্ট্র ইউনিটের সঙ্গে কাজ শুরু করেন।

 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত সিজেপির এই বিক্ষোভের জন্য যথাযথ সময়ে অনুমতি না নেওয়ার কারণ দেখিয়ে দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। এর মধ্যেই শনিবার সকালে মুম্বাই থেকে আসা বিমান থেকে দীপকে, দাস ও রানাকে আটকের পাশাপাশি রাজধানীজুড়ে কঠোর পদক্ষেপ নেয় পুলিশ।

এর আগে গত ৮ অক্টোবর ব্যাঙ্গালুরুর সিজেপি বিক্ষোভে অংশ নেওয়া এবং নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও শনিবার সকালে গুরুগ্রামের বাসা থেকে আটক করে দিল্লি পুলিশ। এ ছাড়া যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীদের চত্বর থেকে জোর করে ধরে নিয়ে দিল্লির ছাত্রশাল স্টেডিয়ামে আটকে রাখা হয়।

  • শেয়ার করুন