মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল পুলিশ

প্রকাশিত: October 10, 2026

  • শেয়ার করুন
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ। দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে আজ শনিবার তাদের আটক করা হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মমতাকে ছেড়ে দেওয়া হয়। তার সঙ্গে আটক বাকি তৃণমূল নেতাদেরও ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়। ওই সময় আমাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।’

আমরা সেখানে যাওয়ার আগে বাড়ির বাইরে মোতায়েন পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করি, আমাদের যন্তর মন্তরে যেতে দেওয়া হবে কিনা। তারা জানান, যেতে দেওয়া হবে না; পথে আটকে দেওয়া হবে।’ 

  • শেয়ার করুন