উত্তরায় শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত: October 14, 2026

  • শেয়ার করুন

বকেয়া বেতনসহ নানা দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের আকস্মিক অবস্থানের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে উত্তরার প্রধান সড়কসহ আশপাশের সংযোগ সড়কগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, যার ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বকেয়া পাওনা আদায়ের দাবিতে কারখানা প্রাঙ্গণে একজোট হন শ্রমিকরা। পরে তারা মিছিল নিয়ে আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে নেমে পড়েন এবং অবস্থান নেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

  • শেয়ার করুন