শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
প্রকাশিত: October 24, 2026
শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতে পার্কিং করা ছিল আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়ি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিশাল সেন্টারের নিচে ফুটপাতে আসিফ আকবরের গাড়িটি পার্কিং করা ছিল। ঘটনার সময় তিনি নিজের অফিসে ছিলেন।
তিনি বলেন, গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আসিফ আকবরও এ বিষয়ে কিছু জানাতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।