আসামে হোটেলে গুলি, নিহত ৫

প্রকাশিত: October 27, 2026

  • শেয়ার করুন

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। হোটেলের মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত জানান, গুলিতে ছয়জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্য একজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে শহরের জিএস রোডে হোটেল বিলাস ইন-এর কাছে এ ঘটনা ঘটে। এলাকাটি আসাম পুলিশের সদর দপ্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

পুলিশ কমিশনার বলেন, নিহত সবাই হোটেল মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে জানান তিনি।

  • শেয়ার করুন