হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগারওয়ালা কারাগারে

প্রকাশিত: October 27, 2026

  • শেয়ার করুন

হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

ঢাকার অপরাধ তথ্য প্রশিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া রিমান্ড শেষে দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১২ টার সময় উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার নিজেই বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত নামা আসামি করে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা এ মামলাটি করে।

গত ১৯ অক্টোবর রাজধানী বনানী থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এরপরে তাকে হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।

  • শেয়ার করুন