প্রকাশিত: October 28, 2026
এ বিষয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, এমন ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, আমি ঘটনাটি শুনেছি। অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিল। মারধরের বিষয়ে জানতে চাইলে বলেন, এমন ঘটনার সতত্যা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।
ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আমি ঢাকার বাইরে থাকায় এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। আর কার্যালয়ে প্রবেশ করে এভাবে কাউকে হেনস্তা করা মোটেও উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।