পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রকাশিত: October 30, 2026

  • শেয়ার করুন

পাবনা সদরের মালঞ্চিতে বজ্রপাতে একই গ্রামের ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চির সোনাপাতিলা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।

  • শেয়ার করুন