প্রকাশিত: November 3, 2026
সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex) সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন তেতুলিয়া পূর্বপাড়া ৮ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর থানাধীন সুলতানশাহী উত্তরপাড়া ২ নম্বর ওয়ার্ডের মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্সসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প